Grid notebook হলো এমন খাতা, যার প্রতিটা পাতায় হালকা লাইনে ছোট ছোট বর্গঘর কাটা। সংখ্যা column-এ সাজানো, graph আঁকা, scale মেনে drawing আর table বানানোর কাজে এটা lined খাতার চেয়ে অনেক সহজ, কারণ ঘরগুলো আপনাকে আড়াআড়ি আর খাড়াখাড়ি দুই দিকেই guide দেয়।
অনেকে এটাকে ছক কাটা খাতা বা graph খাতা বলেন। Math আর engineering শিক্ষায় আর lab notebook-এ এর ব্যবহার সবচেয়ে পুরনো (Wikipedia)। তবে এখন budget, planner আর craft-এও এই খাতা সমান কাজের। নিচে সাতটা ব্যবহার, প্রতিটার সাথে একটা করে উদাহরণ।
1. Math: সংখ্যা থাকুক নিজের ঘরে
লম্বা গুণ বা ভাগে একক, দশক, শতক একটার নিচে আরেকটা না থাকলেই ভুল হয়। Grid খাতায় প্রতিটা অঙ্ক একটা ঘরে লিখলে column আপনাআপনি সোজা থাকে। ভগ্নাংশ, matrix আর জ্যামিতির চিত্রেও একই সুবিধা। ছোটদের অঙ্ক শেখানোর সময় এটা বিশেষ কাজের।
2. Graph আর lab report
পদার্থ বা রসায়নের practical-এ মাপা মানগুলো দিয়ে rough graph আঁকতে আলাদা graph paper লাগে না। প্রতি ঘরকে একটা একক ধরে x আর y অক্ষ টানুন, বিন্দু বসান। পরীক্ষার খাতায় জমা দেওয়ার আগে practice-এর জন্য এটা যথেষ্ট।
3. Engineering আর architecture sketch
মেশিনের অংশ, circuit বা ঘরের নকশার প্রথম খসড়া grid-এ করলে মাপ ঠিক থাকে। ধরেন প্রতি ঘর = 1 ফুট, তাহলে 12 x 10 ফুটের একটা ঘর মানে 12 ঘর লম্বা, 10 ঘর চওড়া। আসবাব কোথায় বসবে, কাগজেই দেখে নেওয়া যায়।
4. মাসের budget আর খরচের হিসাব
Grid খাতায় table আঁকতে scale লাগে না। তারিখ, খাত, টাকা তিন column করে প্রতিদিন এক সারি লিখুন। টাকার অঙ্কগুলো একক-দশক মিলিয়ে থাকে বলে মাস শেষে যোগ করা সহজ। ছোট দোকানের দৈনিক হিসাব রাখতেও একই নিয়ম কাজে লাগে।
5. সাপ্তাহিক planner আর habit tracker
সাতটা column গুনে সপ্তাহের সাত দিন, বাঁয়ে অভ্যাসের নাম। ঘরগুলো আগে থেকেই আঁকা থাকে বলে planner বানাতে 2-3 মিনিট লাগে। পুরো bullet journal setup দেখুন bullet journal guide-এ।
6. Programming আর website-এর layout
Website বা app-এর screen কেমন হবে, code লেখার আগে খাতায় এঁকে নিলে সময় বাঁচে। Grid-এ box-গুলোর আকার আর ফাঁকা জায়গা সমান রাখা যায়। Algorithm-এর array আর table আঁকতেও একই সুবিধা।
7. Craft, সেলাই আর cross-stitch
Cross-stitch-এর নকশা, pixel art বা পোশাকের মাপের খসড়া। প্রতিটা ঘর একটা সেলাই বা একটা pixel, তাই গুনে গুনে নকশা বানানো যায়।

Grid, dot নাকি line: কোনটা আপনার
| Grid | Dotted | Lined | |
|---|---|---|---|
| পাতায় কী থাকে | আড়াআড়ি ও খাড়াখাড়ি পূর্ণ লাইন | শুধু লাইনগুলোর মিলনবিন্দুতে ডট | শুধু আড়াআড়ি লাইন |
| সবচেয়ে ভালো | Math, graph, table, drawing | Bullet journal, লেখা + আঁকা | অনেক লেখা, class note |
| লেখার পর পাতা | Guide চোখে পড়ে | পরিষ্কার দেখায় | পরিষ্কার দেখায় |
Dotted page আসলে grid-এরই একটা রূপ: লাইনের বদলে শুধু মিলনবিন্দুতে ডট, আর bullet journal-এ এটাই বেশি চলে (Wikipedia)। সংখ্যা আর table বেশি হলে grid, লেখা আর আঁকা মিশিয়ে হলে dotted, শুধু লেখা হলে lined। Class note-এর পদ্ধতি নিয়ে আলাদা লিখেছি class note guide-এ।
কোন grid notebook নেবেন
| Notebook | Paper | Page | Binding | দাম | কার জন্য |
|---|---|---|---|---|---|
| TM016 | 80gsm offset | 180 | কালো wire-O | ৳200 থেকে ৳400 | Engineering ও math, বেশি page |
| TM004 | 80gsm offset | 144 | Glue stitch | ৳150 থেকে ৳330 | কম budget-এ school-এর math |
| TM032 | 100gsm offset | 160 | কালো wire-O | ৳200 থেকে ৳400 | Fountain pen-এ লেখেন যারা, বা একটু ভারী পাতা চান |
| TM008 | 110gsm cartridge | 160 | Glue stitch | ৳250 থেকে ৳480 | Marker দিয়ে color coding |
| TM081 | 100gsm offset | 192 | কালো wire-O, PVC cover | ৳380 (একটা size) | Planner হিসেবে ব্যাগে রাখা |
দামের range small থেকে large size-এর। Engineering বা পুরো পাতার diagram-এর জন্য large (প্রায় 11 x 8 ইঞ্চি), planner আর budget-এর জন্য medium। TM081-এ board-এর বদলে 0.6mm plastic PVC cover আর সবচেয়ে বেশি page (192)। কোন কলমে কত GSM লাগবে দেখুন GSM guide-এ।

গত 12 মাসে আমরা 308টা grid notebook বিক্রি করেছি, lined খাতার (319) প্রায় সমান। এর মধ্যে সবচেয়ে বেশি গেছে TM016 large, 45টা, তারপর TM004। Grid খাতা যে শুধু engineering student-রা কেনেন না, এই সংখ্যা দেখলেই বোঝা যায়।
সচরাচর জিজ্ঞাসা
Grid খাতায় কি সাধারণ লেখাও লেখা যায়?
যায়। আড়াআড়ি লাইনগুলো lined খাতার মতোই কাজ করে, খাড়াখাড়ি লাইন শুধু বাড়তি guide। তবে অনেক লেখার পর পাতা একটু ভরাট দেখায়।
Engineering student-দের জন্য কোন size?
Large। Diagram আর হিসাব এক পাতায় ধরানো যায়।
Grid আর graph paper কি একই?
মূল ধারণা একই, বর্গঘরের কাগজ। তবে millimeter paper-এ প্রতি সেন্টিমিটারে 10টা ঘর থাকে, যা technical drawing-এর জন্য (Wikipedia)। Grid খাতা practice আর প্রতিদিনের কাজের জন্য।
grid notebook er dam koto?
Talisman-এ একটা grid notebook ৳120 থেকে ৳480, 3 পিসের set ৳530 থেকে ৳1,130। সব model দেখুন grid notebook page-এ।
দাম সরাসরি আমাদের store থেকে আসে, তাই সবসময় সবশেষ দাম দেখায়। Spec Talisman-এর product list থেকে। Sales-এর সংখ্যা আমাদের নিজস্ব order data (WooCommerce Analytics), 16 নভেম্বর 2025 থেকে 15 নভেম্বর 2026।

