ভালো class note মানে স্যারের সব কথা লিখে ফেলা না, নিজের ভাষায় মূল কথাটা ধরে রাখা। সবচেয়ে পরীক্ষিত class note নেওয়ার নিয়ম হলো Cornell পদ্ধতি: পাতাকে তিন ভাগে ভাগ করে class-এ note, পরে প্রশ্ন, আর নিচে summary। এর জন্য একটা large size-এর lined খাতা আর একটা কলমই যথেষ্ট।
পরীক্ষার আগের রাতে খাতা খুলে অনেকেই দেখেন পাতার পর পাতা লেখা, কিন্তু কোনটা জরুরি বোঝা যাচ্ছে না। সমস্যাটা খাতার না, লেখার পদ্ধতির। এই লেখায় চারটা পদ্ধতি দেখাব, সাথে বলব কোনটা কোন subject-এ মানায়।
হাতে লিখে note নেওয়ার সুবিধা: একটা গবেষণা
2014 সালে Princeton আর UCLA-র দুই গবেষক Pam Mueller আর Daniel Oppenheimer তিনটা experiment করেন। যারা laptop-এ note নিয়েছিল, তারা conceptual প্রশ্নে হাতে লেখা student-দের চেয়ে খারাপ করেছে (Mueller ও Oppenheimer, Psychological Science)।
কারণটা interesting। Laptop-এ দ্রুত type করা যায় বলে student-রা lecture হুবহু তুলে নিচ্ছিল, নিজের ভাষায় সাজিয়ে না। আর এটাই শেখার ক্ষতি করেছে। হাতে লিখলে সব লেখা সম্ভব না, তাই মাথা আগে বাছাই করে নেয়।
তাহলে আসল শিক্ষাটা হলো: খাতায় লিখেও যদি হুবহু copy করেন, লাভ কম। নিচের পদ্ধতিগুলো আপনাকে নিজের ভাষায় লিখতে বাধ্য করে।
পদ্ধতি 1: Cornell note (সব subject-এ চলে)
Cornell University-র শিক্ষা বিভাগের অধ্যাপক Walter Pauk 1950-এর দশকে এই পদ্ধতি তৈরি করেন (Cornell Alumni)। এখনো university-র Learning Strategies Center এটা শেখায়।
খাতা সাজান
মূল পদ্ধতিতে বাঁয়ে প্রায় 2.5 ইঞ্চির একটা column (cue column), ডানে 6 ইঞ্চির note-এর ঘর, আর নিচে 2 ইঞ্চির summary-র ঘর (Pepperdine University)। Large (11 x 8 ইঞ্চি) খাতায় এটা প্রায় হুবহু বসে যায়।
| প্রশ্ন ও মূল শব্দ (বাঁয়ের column, 2.5 ইঞ্চি) | Class-এর note ছোট বাক্য, list, diagram (6 ইঞ্চি) |
| Summary (নিচে 2 ইঞ্চি): 2-3 বাক্যে পুরো পাতা | |
ধাপ 1, class-এ
শুধু ডানের বড় ঘরে লিখুন। ছোট বাক্য, সংক্ষিপ্ত শব্দ, তীর চিহ্ন। পুরো বাক্য লেখার দরকার নেই।
ধাপ 2, class-এর পর 24 ঘণ্টার মধ্যে
বাঁয়ের column-এ প্রতিটা অংশের পাশে একটা প্রশ্ন বা মূল শব্দ লিখুন। যেমন note-এ সালোকসংশ্লেষণের বিক্রিয়া থাকলে বাঁয়ে লিখুন “সালোকসংশ্লেষণের সমীকরণ কী?”
ধাপ 3, একই দিনে
পাতার নিচে 2-3 বাক্যে পুরো পাতার summary লিখুন, নিজের ভাষায়।
ধাপ 4, পড়ার সময়
ডানের ঘর কাগজ দিয়ে ঢেকে শুধু বাঁয়ের প্রশ্নগুলো দেখে উত্তর বলার চেষ্টা করুন। পারলে ঠিক আছে, না পারলে ওই অংশটা আবার পড়ুন। পরীক্ষার আগে নিজেকে নিজে test নিতে এটা সবচেয়ে কাজের।
একটা সৎ কথা বলে রাখি: সব গবেষণায় Cornell পদ্ধতি অন্য পদ্ধতির চেয়ে ভালো ফল দেখায়নি। 2023 সালের এক high school গবেষণায় student-দের নিজের পছন্দের পদ্ধতির সাথে কোনো পার্থক্য পাওয়া যায়নি (Wikipedia)। তাই এটাকে জাদু না ভেবে একটা কাঠামো হিসেবে নিন, যেটা আপনাকে review করতে বাধ্য করে।

পদ্ধতি 2: Outline (স্যার গুছিয়ে পড়ালে)
মূল বিষয় বাঁয়ে লিখুন, তার নিচে একটু ভেতরে উপ-বিষয়, আরও ভেতরে উদাহরণ। Lined খাতায় এটা সবচেয়ে সহজ, কারণ প্রতিটা লাইন একটা করে point।
অধ্যায় 3: কোষ বিভাজন
1. মাইটোসিস
– ফল: দুটো একই রকম কোষ
2. মিয়োসিস
– ফল: চারটা কোষ, ক্রোমোজোম অর্ধেক
স্যার যখন board-এ 1, 2, 3 করে পড়ান, তখন এই পদ্ধতি সবচেয়ে ভালো কাজ করে।
পদ্ধতি 3: Mind map (সম্পর্ক বোঝার জন্য)
পাতার মাঝখানে মূল বিষয়, চারপাশে ডালপালার মতো উপ-বিষয়। ইতিহাস, সাহিত্য বা biology-তে, যেখানে একটা জিনিস আরেকটার সাথে জড়িত, সেখানে কাজের। লাইনের উপর আঁকলে একটু গিজগিজে লাগে, তাই mind map বেশি করলে dotted বা blank খাতা বেশি আরামের।
পদ্ধতি 4: Chart পদ্ধতি (তুলনা মুখস্থ করতে)
কয়েকটা জিনিস একই বৈশিষ্ট্যে তুলনা করতে হলে table আঁকুন: সারিতে জিনিস, column-এ বৈশিষ্ট্য। যেমন বিভিন্ন যুগের শাসক, সময়, বিখ্যাত ঘটনা। সোজা column-এর জন্য grid খাতা সবচেয়ে সুবিধার। আরও জানতে পড়ুন grid notebook guide।
কোন subject-এ কোন পদ্ধতি
| Subject | পদ্ধতি | খাতার পাতা |
|---|---|---|
| বাংলা, ইংরেজি, সামাজিক বিজ্ঞান | Cornell বা outline | Lined |
| ইতিহাস | Chart বা mind map | Grid বা dotted |
| Biology | Mind map + চিত্র | Dotted বা blank |
| গণিত, পদার্থ, হিসাববিজ্ঞান | Cornell (বাঁয়ে সূত্র) | Grid |
কোন খাতা নেবেন
Class note-এর জন্য তিনটা জিনিস দেখুন: size, page আর binding।
- Size: Cornell-এর তিন ঘরের জন্য large (প্রায় 11 x 8 ইঞ্চি)। Medium খাতায় note-এর ঘর খুব সরু হয়ে যায়।
- Page: এক semester-এ একটা subject-এর জন্য 160-180 page।
- Binding: ছোট বেঞ্চে wire-O পুরো খোলা থাকে আর উল্টে ভাঁজ করা যায়।
| খাতা | Paper | Page | Binding | Large size-এর দাম |
|---|---|---|---|---|
| TM014 | 80gsm offset | 180 | Wire-O | ৳400 |
| TM030 | 100gsm offset | 160 | Wire-O | ৳400 |
| TM002 | 80gsm offset | 144 | Glue stitch | ৳330 |
| TM006 | 110gsm cartridge | 160 | Glue stitch | ৳480 |
Ballpoint বা gel pen, দুটোতেই TM014 বা TM002 চলে, Talisman-এর সব notebook-এ gel pen use করা যায়। Fountain pen-এ লিখলে 100gsm-এর TM030 নিন। কোন কলমে কত GSM, সেটা detail-এ আছে GSM guide-এ। সব model দেখুন lined notebook page-এ।
গত 12 মাসে আমাদের সব product-এর মধ্যে একক হিসেবে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে TM014 large, 67 পিস। একই series-এর medium গেছে 39টা আর small 20টা। Class note-এর জন্য আমরা large size-ই recommend করি, জায়গা বেশি পাওয়া যায়।
সচরাচর জিজ্ঞাসা
Cornell পদ্ধতি কি school-এর student-দের জন্যও?
হ্যাঁ। High school, college, university, সব জায়গায় use হয়। শুরুতে বাঁয়ের column-এ প্রশ্ন লেখাটা একটু অনভ্যস্ত লাগে, কয়েকটা class-এর পর সহজ হয়ে যায়।
স্যার খুব দ্রুত পড়ালে কী করব?
শুধু মূল শব্দ লিখুন, মাঝে ফাঁকা জায়গা রাখুন। Class-এর পর বই বা বন্ধুর note দেখে ফাঁকগুলো ভরাট করুন।
hate lekha naki type kora, konta valo?
গবেষণা বলছে হুবহু type করলে বোঝা কমে যায়। হাতে লিখলে আপনি স্বাভাবিকভাবেই বাছাই করে নিজের ভাষায় লেখেন, তাই শেখার জন্য খাতা এগিয়ে।
একটা খাতায় কয়টা subject রাখব?
একটা। এক খাতায় সব subject রাখলে পরীক্ষার আগে খুঁজে পাওয়া কঠিন হয়।
দাম সরাসরি আমাদের store থেকে আসে, তাই সবসময় সবশেষ দাম দেখায়। Spec Talisman-এর product list থেকে। Sales-এর সংখ্যা আমাদের নিজস্ব order data (WooCommerce Analytics), 16 নভেম্বর 2025 থেকে 15 নভেম্বর 2026।
