Sketching শুরু করতে তিনটা জিনিস যথেষ্ট: একটা HB আর একটা 2B পেন্সিল, একটা eraser, আর cartridge paper-এর একটা blank খাতা। দামি রং বা বড় set পরে। আগে দরকার প্রতিদিন 15 মিনিট আঁকার অভ্যাস, বাকিটা সেখান থেকেই আসে।
অনেকে আঁকা শুরু করেন খাতার পেছনের পাতায় বা printer-এর কাগজে, তারপর ভাবেন shading কেন smooth আসছে না। অর্ধেক কারণ হাত না, কাগজ আর পেন্সিল। এই লেখায় দুটোই পরিষ্কার করব, তারপর এক সপ্তাহের একটা practice plan দেব।
কী কী লাগবে (শুরুর list)
- পেন্সিল: HB, 2B আর চাইলে 4B
- একটা সাধারণ eraser আর sharpener
- Cartridge paper-এর blank খাতা, medium বা large size
পেন্সিলের H, B আর HB মানে কী
পেন্সিলের গায়ে লেখা অক্ষর বলে সিস কতটা শক্ত আর দাগ কতটা গাঢ় হবে। H মানে hardness, B মানে blackness। সিস যত শক্ত, দাগ তত হালকা। আর B-এর আগের সংখ্যা যত বেশি, সিস তত নরম আর গাঢ় (Eckersley’s)। HB মাঝখানে, তাই school-এ এটাই বেশি চলে।
| Grade | দাগ | Sketch-এ কোথায় |
|---|---|---|
| HB | মাঝারি | প্রথম হালকা outline |
| 2B | একটু গাঢ় | মূল লাইন আর মাঝারি ছায়া |
| 4B | গাঢ়, নরম | সবচেয়ে অন্ধকার ছায়া |
এক company-র 2B আর আরেক company-র 2B হুবহু এক হয় না। তাই কেনার পর খাতার শেষ পাতায় তিনটা দিয়ে একটা করে ছোট ঘর shade করে দেখুন।
Cartridge paper নাকি offset, আঁকার জন্য কোনটা
Cartridge paper হলো ভারী, ভালো মানের কাগজ, যেটা আঁকা আর illustration-এর জন্য বানানো (Wikipedia)। Surface হালকা খসখসে, তাই পেন্সিলের graphite আটকে থাকে আর স্তরে স্তরে shade করা যায়। Offset paper smooth, লেখার জন্য দারুণ। কিন্তু গাঢ় shading-এ চকচকে হয়ে যায়, আর বারবার মুছলে পাতা পাতলা হয়ে আসে।
| Cartridge (Talisman-এ 110gsm) | Offset (Talisman-এ 80-100gsm) | |
|---|---|---|
| Surface | হালকা খসখসে | Smooth |
| পেন্সিল shading | স্তর জমানো যায় | গাঢ় হলে চকচকে হয় |
| মুছলে | বেশি সহ্য করে | পাতা তাড়াতাড়ি পাতলা হয় |
| Marker, কালি | কম পেছনে যায় | পেছনে ফুটে ওঠে |
| কার জন্য | নিয়মিত sketch, shading | Doodle, mind map, খসড়া |
GSM আসলে কী, আর কোন কলমে কত লাগে, সেটা detail-এ আছে GSM guide-এ।

7 দিনের practice, দিনে 15 মিনিট
প্রতিদিন নতুন পাতায় তারিখ লিখে শুরু করুন। এক সপ্তাহ পর প্রথম পাতার সাথে শেষ পাতা মিলিয়ে দেখবেন।
| দিন | কী আঁকবেন | কী শিখছেন |
|---|---|---|
| 1 | পুরো পাতা জুড়ে সোজা লাইন, তারপর বৃত্ত | হাতের control |
| 2 | Box, cylinder, ball | সব জিনিসের মূল আকার |
| 3 | পাঁচ ঘরের shading scale, সাদা থেকে কালো | চাপ দিয়ে ছায়া control |
| 4 | Table-এর একটা কাপ বা গ্লাস | আলো আর ছায়া |
| 5 | নিজের হাত, কাগজ থেকে চোখ না তুলে outline | দেখা, আন্দাজ না |
| 6 | জানালা দিয়ে দেখা একটা দৃশ্য | বড় জিনিসকে সরল করা |
| 7 | দিন 2 বা 4-এর ছবিটা আবার | নিজের উন্নতি নিজের চোখে দেখা |
প্রতিদিন সময় দিন, সুন্দর হওয়ার চিন্তা না করে। Bullet journal-এর habit tracker-এ “sketch” লাইন যোগ করলে নিয়মটা টিকে থাকে, উপায় আছে bullet journal guide-এ।
নতুনদের 4টা common ভুল
- প্রথম থেকেই গাঢ় লাইন। HB দিয়ে হালকা outline আগে, গাঢ় লাইন একদম শেষে। নইলে মুছতে গিয়ে পাতা নষ্ট হয়।
- আঙুল দিয়ে shade ঘষা। হাতের তেল কাগজে দাগ ফেলে। ঘষতে চাইলে এক টুকরো tissue বা কাগজ use করুন।
- ভুল ছবি ছিঁড়ে ফেলা। খারাপ sketch-গুলোই দেখায় আপনি কতটা এগোলেন। Sketchbook দেখানোর জিনিস না, practice-এর খাতা।
- শুধু মোবাইলের ছবি দেখে আঁকা। সামনে রাখা আসল জিনিস আঁকলে আলো, ছায়া আর গভীরতা বোঝা সহজ হয়।
Sketch-এর জন্য কোন খাতা নেবেন
| খাতা | Paper | Page | দাম | কার জন্য |
|---|---|---|---|---|
| TM005 | 110gsm cartridge | 160 | ৳250 থেকে ৳480 | নিয়মিত পেন্সিল sketch, shading |
| TM013 | 80gsm offset, wire-O | 180 | ৳200 থেকে ৳400 | Doodle, খসড়া, mind map |
| TM001 | 80gsm offset | 144 | ৳150 থেকে ৳330 | শুরুর practice, বাচ্চাদের আঁকা |
| TM075-TM077 | 110gsm cartridge, book binding | 320 | ৳480 (set ৳1,430) | লম্বা সময়ের sketch journal, gift |
দাম small থেকে large size-এর। Shading শিখতে চাইলে cartridge, শুধু লাইন আর খসড়া হলে offset যথেষ্ট। সব model দেখুন blank notebook page-এ।

গত 12 মাসে আমরা 268টা blank notebook বিক্রি করেছি। সবচেয়ে বেশি গেছে TM001 medium (31টা), তারপর কালো wire-O-এর TM013। তবে শুধু আঁকার জন্য খাতা খুঁজলে আমরা 110gsm cartridge-এর TM005 দেখতে বলি, কারণ পেন্সিলের shading ওই কাগজেই সবচেয়ে ভালো আসে।
সচরাচর জিজ্ঞাসা
Cartridge paper কি?
আঁকা আর illustration-এর জন্য বানানো ভারী, হালকা খসখসে কাগজ। Talisman-এর cartridge paper-এর notebook-গুলো 110gsm।
Sketching শুরু করতে কোন পেন্সিল লাগবে?
HB আর 2B দিয়ে শুরু করুন। গাঢ় ছায়ার জন্য পরে 4B যোগ করুন।
offset kagoje ki sketch kora jay?
যায়, বিশেষ করে লাইন আর খসড়ার কাজে। তবে গাঢ় shading আর বারবার মোছার কাজে cartridge-এ ফল ভালো হয়।
Sketchbook কোন size-এর নেব?
সাথে নিয়ে ঘুরলে medium, বাসায় বসে আঁকলে large।
বাচ্চাদের আঁকার জন্য কোন খাতা?
দামে কম offset পাতার blank খাতা, যেমন TM001 (৳150 থেকে)। তাড়াতাড়ি ভরিয়ে নতুন খাতা ধরাই ভালো।
দাম সরাসরি আমাদের store থেকে আসে, তাই সবসময় সবশেষ দাম দেখায়। Spec Talisman-এর product list থেকে। Sales-এর সংখ্যা আমাদের নিজস্ব order data (WooCommerce Analytics), 16 নভেম্বর 2025 থেকে 15 নভেম্বর 2026।
