GSM কি? Notebook-এর কাগজ বোঝার গাইড, আর কোন notebook কার জন্য

GSM কি? Notebook-এর কাগজ বোঝার গাইড, আর কোন notebook কার জন্য

GSM মানে এক বর্গমিটার কাগজের ওজন কত গ্রাম। সংখ্যা যত বেশি, কাগজ সাধারণত তত ভারী, আর কালি পাতার উল্টো দিকে তত কম দেখা যায়। Ballpoint, পেন্সিল আর gel pen-এ লিখলে 80 GSM-ই যথেষ্ট, Talisman-এর সব notebook-এ gel pen চলে। Fountain pen-এ 100 GSM, আর marker, brush pen বা sketch-এর জন্য 110 GSM cartridge paper নিন।

Online-এ notebook কিনতে গেলে product page-এ “Inner 80gsm Offset Paper” টাইপের একটা লাইন থাকে। বেশিরভাগ মানুষ এটা skip করে ছবি আর দাম দেখে order দিয়ে দেন। তারপর বাসায় এসে প্রথম পাতায় marker চালিয়ে দেখেন কালি পরের পাতায় ভেসে উঠছে।

অথচ ওই এক লাইনেই বলা থাকে notebook-টা আপনার কলমের সাথে মিলবে কি না। এই লেখায় আগে GSM ব্যাপারটা পরিষ্কার করব, তারপর দেখাব student, artist, office আর gift কেনার জন্য কোন notebook ঠিক হবে।

এক নজরে: কোন কলমে কোন কাগজ

GSMকাগজের ধরনযে কলমে ভালোTalisman-এ যেমন
80Offset, smoothBallpoint, gel pen, পেন্সিল144 page-এর TM001-TM004, ৳150 থেকে
100Offset, একটু ভারীFountain pen, বেশি কালির কলমTM009-TM012, ৳130 থেকে
110Cartridge, হালকা খসখসেMarker, brush pen, পেন্সিল sketchTM005-TM008, ৳250 থেকে

110gsm cartridge paper-এর Talisman TM007 dotted notebook

GSM আসলে কী মাপে

GSM হলো grams per square metre, মানে প্রতি বর্গমিটারে কত গ্রাম। কাগজের ওজন মাপার এই নিয়ম ঠিক করা আছে আন্তর্জাতিক standard ISO 536-এ, আর বাংলাদেশসহ বেশিরভাগ দেশ এটাই use করে (Paper Sizes)।

একটা উদাহরণ দিলে সহজে মাথায় থাকে। অফিসের photocopy কাগজ সাধারণত 80 GSM, আর এমন একটা A4 পাতার ওজন মোটামুটি 5 গ্রাম (Wikipedia)। মানে আমাদের 80gsm notebook-এর পাতা photocopy কাগজের মতোই ভারী, আর 110gsm পাতা তার প্রায় 1.4 গুণ।

GSM দিয়ে পুরুত্ব মাপা হয় না, মাপা হয় ওজন। একই GSM-এর দুটো কাগজ হাতে দুই রকম লাগতে পারে, কারণ আঁশ আর finishing আলাদা। তবে একই ধরনের কাগজের মধ্যে তুলনা করলে বেশি GSM মানে সাধারণত মোটা আর কম স্বচ্ছ পাতা।

আরেকটা জিনিস অনেকে গুলিয়ে ফেলেন। আমাদের product page-এ দুটো GSM লেখা থাকে: cover-এর (যেমন “Cover 850gsm Black Pasting Board”) আর ভেতরের পাতার (যেমন “Inner 80gsm Offset Paper”)। লেখার অভিজ্ঞতা নির্ভর করে Inner-এর সংখ্যার উপর। Cover-এর GSM শুধু বলে মলাটটা কতটা শক্ত।

Offset paper vs cartridge paper

Offset paperCartridge paper
SurfaceSmoothহালকা খসখসে
Talisman-এ GSM80 ও 100110
সবচেয়ে ভালো কাজেলেখা, class note, ডায়েরিSketch, marker, journal
Medium size-এর দাম৳180 থেকে ৳330৳380

Offset paper হলো বই আর খাতায় সবচেয়ে বেশি দেখা সেই smooth সাদা কাগজ। কলম সহজে চলে, তাড়াতাড়ি লেখা যায়।

Cartridge paper ভারী, ভালো মানের কাগজ, যেটা মূলত আঁকা আর illustration-এর জন্য বানানো। নামটা এসেছে পুরনো আমলের বন্দুকের কাগজের কার্তুজ থেকে, যেগুলো এই কাগজে বানানো হতো (Wikipedia)। Surface-টা হালকা খসখসে বলে পেন্সিলের সিস ধরে রাখে, তাই shading সুন্দর আসে।

শুধু লেখেন, ছবি আঁকেন না? তাহলে cartridge-এর জন্য বাড়তি টাকা দেওয়ার দরকার নেই। Sketch নিয়ে আরও detail-এ লিখেছি sketching শুরু করার guide-এ।

বাসায় বসে 60 সেকেন্ডে কাগজ test

নতুন notebook হাতে পেলে প্রথম পাতায় না, শেষ পাতায় এই test-টা করুন।

  1. যতগুলো কলম use করেন, প্রতিটা দিয়ে একটা করে লাইন লিখুন। পাশে কলমের নাম লিখে রাখুন।
  2. এক মিনিট শুকাতে দিন। Gel আর fountain pen-এর কালি শুকাতে সময় নেয়।
  3. পাতা উল্টে দেখুন। লেখার হালকা ছায়া দেখা গেলে সেটা ghosting। কালি পার হয়ে পেছনে দাগ পড়লে সেটা bleed-through।
  4. শুধু ghosting হলে দুই পাশেই লেখা চলবে। Bleed-through হলে ওই কলমের জন্য এক ধাপ ভারী GSM লাগবে।

Marker দিলে প্রায় সব কাগজেই কিছুটা ghosting হয়। এটা কাগজের দোষ না, কালির পরিমাণের ব্যাপার।

কোন notebook কার জন্য

“সবচেয়ে ভালো notebook” বলে আলাদা কিছু নেই, আছে আপনার কাজের জন্য ঠিক notebook। নিচের table-এ আপনার সাথে মেলে এমন সারিটা খুঁজুন।

আপনি যদি…PageSizeGSMTalisman-এ উদাহরণদাম
School-college-এ class note নেনLinedLarge80TM014, 180 page, wire-O৳400
Math, science বা engineering পড়েনGridLarge100TM032, 160 page, wire-O৳400
Bullet journal বা planner রাখেনDottedMedium110TM007, cartridge paper৳380
Sketch বা doodle করেনBlankLarge110TM005, cartridge paper৳480
Office-এ meeting note লেখেনLined বা dottedMedium100TM010 বা TM011৳230
পকেটে রাখার notebook চানযেকোনোSmall80TM022 বা TM023৳120
কাউকে gift দেবেনBlank বা setMedium110TM075-TM077 fabric cover৳480 (3 পিসের set ৳1,430)

Student-দের জন্য: এক semester-এ একটা subject-এর সব note এক জায়গায় রাখতে চাইলে আগে page সংখ্যা দেখুন। 180 page-এর wire-O notebook বেঞ্চের ছোট desk-এ পুরো খোলা থাকে, বারবার হাত দিয়ে চেপে ধরতে হয় না। Math-এ grid page সংখ্যাগুলো column-এ সোজা রাখে, এটা নিয়ে আলাদা লিখেছি grid notebook guide-এ। Class note গুছিয়ে লেখার পদ্ধতি পাবেন class note-এর লেখায়।

Bullet journal আর planner-এর জন্য: এখানে সাধারণত কয়েক রঙের কলম, highlighter আর marker একসাথে চলে, তাই পাতা ভারী হওয়া দরকার। TM007 medium-এ 110gsm cartridge paper আর 160 page আছে। Budget কম হলে 100gsm-এর TM031 medium (৳300) দিয়েও ভালোভাবে শুরু করা যায়। শুরু করার পুরো পদ্ধতি আছে bullet journal guide-এ।

আঁকার জন্য: লাইন বা ডট ছাড়া পাতা, আর cartridge paper। Sketchbook হিসেবে blank notebook-এর 110gsm series-গুলো (TM005, TM073, TM075-TM077) দেখুন।

Gift-এর জন্য: দুটো সহজ রাস্তা আছে। প্রথমটা 3 পিসের set: small, medium, large একসাথে, দাম ৳530 থেকে ৳1,130। আলাদা আলাদা কেনার চেয়ে সাধারণত একটু কম পড়ে। দ্বিতীয়টা TM075 series-এর fabric cover (কালো gabardine, কালো jeans বা নীল jeans), সাথে 320 page আর book binding, দাম ৳480।

কালো gabardine cover-এর Talisman TM075 blank notebook

আমাদের নিজেদের sales data একটা জিনিস পরিষ্কার দেখায়। গত 12 মাসে (16 নভেম্বর 2025 থেকে 15 নভেম্বর 2026) সবচেয়ে বেশি বিক্রি হয়েছে TM014, কালো wire-O cover-এর 180 page-এর large lined খাতা, 67 পিস। সেরা দশটা notebook-এর পাঁচটাই এই কালো wire-O series-এর। Page style-এ dotted সবার আগে, 377 পিস। তারপর lined 319, grid 308 আর blank 268।

Page style: dot, line, grid নাকি blank

  • Lined: অনেক লেখা, তাড়াতাড়ি লেখা। Class note, ডায়েরি, office।
  • Dotted: লেখা আর আঁকা একই পাতায়। ডটগুলো হালকা, তাই লেখার পর পাতা পরিষ্কার দেখায়।
  • Grid: ঘরগুলো সংখ্যা, table আর diagram সোজা রাখে।
  • Blank: কোনো guide নেই, পুরো পাতা আপনার।

কোনটা নেবেন বুঝতে না পারলে dotted নিন। Lined-এর মতো সোজা লেখা যায়, আবার blank পাতার মতো আঁকাও যায়।

Size

Sizeমাপ (প্রায়)কোথায় মানায়
Small5.5 x 4 ইঞ্চিব্যাগের পকেট, ছোট note, ফোন নম্বর
Medium8 x 5.5 ইঞ্চিPlanner, প্রতিদিনের লেখা, ব্যাগে নিয়ে ঘোরা
Large11 x 8 ইঞ্চিClass note, diagram, sketch

কিছু series এর চেয়ে সামান্য ছোট, তাই exact মাপ product page-এ দেখে নিন।

Binding: কোনটা কী দেয়

Bindingখোলার ধরনকার জন্যTalisman series
Wire-O (spiral)পুরো flat হয়ে খোলে, উল্টে ভাঁজ করা যায়ছোট desk, তাড়াতাড়ি note180 ও 160 page-এর board series, PVC series
Glue stitchবইয়ের মতোডায়েরি, journal, তাকে সাজিয়ে রাখা144 ও 160-176 page-এর series
Stitchপাতলা, হালকাঅল্প লেখা, পকেট note80 page-এর TM021-TM024
Book bindingHardbound বইয়ের মতোGift, লম্বা সময়ের journal320 page-এর TM075-TM077

কালো wire-O binding-এর Talisman TM015 dotted notebook

Cover

Cover ঠিক করে দেয় notebook ব্যাগে কতদিন টিকবে আর হাতে কেমন লাগবে। Talisman-এ এখন যে cover-গুলো আছে:

  • 250gsm foreign board আর 300gsm liner board: হালকা, দামে কম। প্রতিদিনের class-এ মানায়।
  • 600gsm Swedish board আর 850gsm কালো pasting board: মোটা শক্ত cover, wire-O series-এ। হাতে ধরে লেখার সময় বাঁকে কম।
  • Artificial leather board: Leather-এর মতো finish। ডায়েরি আর gift-এ জনপ্রিয়।
  • 0.6mm কালো PVC sheet: Board-এর বদলে plastic cover, 192 page।
  • Fabric (gabardine আর jeans): কাপড়ে মোড়ানো cover, সবচেয়ে premium series-এ।

কালো পাতায় সাদা বা সোনালি কলমে লিখতে চাইলে আমাদের আলাদা black paper notebook আছে। সেগুলো এই লেখার বাইরে।

কেনার আগে 5টা প্রশ্ন

  1. কোন কলমে লিখব? Ballpoint আর gel pen-এ 80gsm-ই চলে, fountain pen-এ 100gsm, marker বা sketch হলে 110gsm।
  2. কী লিখব বা আঁকব? সেই অনুযায়ী lined, dotted, grid বা blank।
  3. কোথায় বসে লিখব? ছোট desk বা কোলে রেখে লিখলে wire-O।
  4. কতদিন চালাব? এক semester বা বছরের জন্য 160-180 page।
  5. সাথে নিয়ে ঘুরব কি? তাহলে medium বা small।

এই 5টার উত্তর মিলিয়ে Talisman-এর সব notebook page-এ গেলে পছন্দ 2-3টা notebook-এ নেমে আসবে।

সচরাচর জিজ্ঞাসা

Notebook-এর জন্য কত GSM ভালো?

Ballpoint, পেন্সিল আর gel pen-এ 80 GSM যথেষ্ট। Fountain pen-এ 100 GSM, আর marker বা আঁকার জন্য 110 GSM বা তার বেশি।

Talisman-এর notebook-এ কি gel pen চলে?

হ্যাঁ, আমাদের সব notebook-এ gel pen use করা যায়, 80gsm পাতাতেও। শুধু marker বা অনেক কালি ছাড়ে এমন fountain pen-এর জন্য ভারী পাতা নেওয়া ভালো।

GSM বেশি হলেই কি কাগজ ভালো?

সবসময় না। বেশি GSM মানে ভারী পাতা, কিন্তু notebook-ও ভারী হয় আর দাম বাড়ে। Ballpoint বা gel pen-এ লিখলে 110gsm-এ বাড়তি কোনো সুবিধা পাবেন না।

Offset paper আর cartridge paper-এর পার্থক্য কী?

Offset smooth, লেখার জন্য। Cartridge ভারী আর হালকা খসখসে, আঁকার জন্য।

cover e 850gsm lekha mane ki pata o mota?

না। Cover-এর GSM আর ভেতরের পাতার GSM আলাদা। Product page-এ “Inner” লেখা সংখ্যাটাই পাতার।

Student-দের জন্য কোন notebook ভালো?

Class note-এ large size-এর lined notebook, math-এ grid। দুটো একটাতেই চাইলে dotted।

দাম সরাসরি আমাদের store থেকে আসে, তাই সবসময় সবশেষ দাম দেখায়। Spec Talisman-এর product list থেকে। Sales-এর সংখ্যা আমাদের নিজস্ব order data (WooCommerce Analytics), 16 নভেম্বর 2025 থেকে 15 নভেম্বর 2026।